০১.
আজ আকাশের মন খারাপ। অন্ধকারে ছেয়ে আছে পুরো ঢাকা শহর। বৃষ্টির অপেক্ষায় থেকে থেকে সবাই ক্লান্ত। যে যার কাজে ফিরে গেছে। বৃষ্টিরা মাঝে মাঝে এমন করে। বৃষ্টিরা মাঝে মাঝে বড্ড দেরি করে।
০২.
রাস্তাঘাট ফাকা। একটা দুইটা গাড়ি চলছে। আর চলছে লোডশেডিং। সন্ধ্যা হয়েছে বেশিক্ষন হয়নি। অথচ মনে হচ্ছে মাঝরাত পেড়িয়ে গেছে। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে আমি হাটছি। দলবল নিয়ে বিশাল আয়োজনে বৃষ্টিরা এসেছে। সেই বিশালতার মাঝে আমি হারিয়ে গেছি।
০৩.
ঝুম বৃষ্টিতে হাটতে হাটতে হঠাৎ আমার মধ্যে প্রবল তৃষ্ণা তৈরি হলো। জোছনার তৃষ্ণা। বিশাল প্রকৃতির মাঝে আমার অসহায়ত্ব আমাকে গ্রাস করে নিল। আমি চলে গেলাম ঘোরের মধ্যে। আমার মনে হলো, কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি তাকিয়ে চমকে উঠলাম। একি, রূপা তুমি!
No comments:
Post a Comment